রড ব্যবসার হিসাব সফটওয়্যার
টন · কেজি · পিস · বান্ডিল
- টনে কিনে কেজিতে বেচা — স্টক সবসময় কেজিতে ঠিক
- প্রতি চালানে আসল ওজন লেখা যায়: ১ টন = ১০০৫ কেজি
- মিলের টার্গেট আর কমিশন আলাদা হিসাবে
- স্টক পড়ে যেভাবে বলেন: “৬ টন ৫ কেজি”
কে কত বাকি, গুদামে কত মাল, এই মাসে লাভ কত — জিজ্ঞেস করার আগেই জানা। বস্তা খুলে কেজিতে, কৌটা থেকে লিটারে বেচলেও স্টক ঠিক থাকে। বাংলায়, মোবাইলে, প্রথম ৬ মাস ফ্রি।
কার্ড লাগবে না। প্রথম দিনেই বিল কাটা শুরু করতে পারবেন।
প্রতিটা ব্যবসা নিজের এককে কেনে-বেচে, নিজের খরচে চলে। খাতা খোলার সময় ধরন বাছলে সেই একক, ক্যাটাগরি আর খরচের ধরন তৈরি থাকে — পরে সেটিংস থেকে যেকোনো সময় বদলানো যায়।
টন · কেজি · পিস · বান্ডিল
বস্তা · কেজি
ঘনফুট (সিএফটি) · ট্রাক · টন
লিটার · গ্যালন · কৌটা · বালতি · ড্রাম
কেজি · ফুট · পিস · বান্ডিল
বর্গফুট · শিট · বাক্স · পিস
বাংলাদেশে পুরো বস্তা, পুরো কৌটা সবাই নেয় না — ভেঙে বেচতে হয়। স্টক গোনা হয় সবচেয়ে ছোট এককে, দেখায় আপনি যেভাবে বলেন।
কিনলেন
১০ বস্তা
প্রতি বস্তা ৫০ কেজি — স্টকে ৫০০ কেজি। বস্তা কম-বেশি হলে আসল ওজন লিখুন।
বেচলেন
৫ কেজি খোলা
খোলা কেজির দাম মালিক আগেই ঠিক করে রেখেছেন, বিলে নিজে বসে।
স্টকে আছে
৯ বস্তা ৪৫ কেজি
= ৪৯৫ কেজি। লাভ হিসাব হয় প্রতি কেজির আসল কেনা দরে।
রঙেও একই: ১ গ্যালন কৌটা = ৩.৬৪ লিটার। হাফ গ্যালন বেচলে বাকি ১.৮২ লিটার স্টকে থাকে।
বিক্রির বিল
পণ্য, পরিমাণ, দর — ব্যস
নিচের সব কিছু খাতা খোলার দিন থেকেই চলে। “অ্যাড-অন” লেখাগুলো চাইলে আলাদাভাবে চালু হয়; “শীঘ্রই” লেখাগুলো এখনো তৈরি হচ্ছে।
বিক্রির বিল
লাইনে বা পুরো বিলে ছাড় — টাকায় বা শতাংশে, ভ্যাটসহ, প্রিন্ট ও শেয়ার
বিক্রয় মূল্য নিজে থেকে
কেনার সময় মালিক দাম ঠিক করেন, বিলে নিজে বসে — দরকারে বদলানো যায়
ভেঙে বেচা
বস্তা, টন, কৌটা থেকে কেজি বা লিটারে
ডেলিভারি চালান
গাড়ি, চালক, গন্তব্য আর প্রাপকের নাম
বিক্রয় ফেরত
মূল বিল ধরে, মজুদ আর বাকি দুটোই ঠিক হয়
পৌঁছে দেওয়ার খরচ
নিজে বহন বা ক্রেতার বিলে যোগ
ক্রয় বিল
SO/DO চালান, গাড়ি নম্বর, ভ্যাট, অগ্রিম আয়কর (AIT)
তিন পক্ষের হিসাব
মিল, ট্রাকওয়ালা আর লেবার সর্দার — কারো টাকা কারো বিলে ঢোকে না
ভাড়া-লেবার মালের দামে
মূল্য বা পরিমাণ অনুপাতে ভাগ হয়ে প্রতি কেজির খরচে যোগ
আসল ওজন
“১ বস্তা = ৪৯.৫ কেজি” — যা এল, স্টকে তা-ই
ক্রয় ফেরত ও খরচ
খরচের ধরন নিজে বানান — ঘাট খরচ, টোল, প্যাকিং
কমিশন ও টার্গেট
মিলের কমিশন খরচ কমায়, লাভে ভুল করে যোগ হয় না
টাকা নেওয়া, দেওয়া, ফেরত
নগদ, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট, চেক
অগ্রিম মানে অগ্রিম
আগাম টাকা কখনো ঋণাত্মক বকেয়া দেখায় না
দৈনিক ক্যাশ বুক
দিনের শুরু, আসা-যাওয়া, শেষ — নোট গুনে মিলিয়ে নেওয়াসহ
চেকবই ও ব্যাংক মিলকরণ
প্রতিটা পাতার হিসাব, ব্যাংক স্টেটমেন্টের সাথে মেলানো
নগদ ↔ ব্যাংক
এক হিসাব থেকে আরেক হিসাবে টাকা সরানো
একাধিক গুদাম
গুদামে গুদামে ট্রান্সফার, সমন্বয়, স্টক লেজার
চলতি গড় দর
প্রতিটা বিক্রিতে আসল কেনা দর, তাই লাভ সঠিক
দুই এককে স্টক
“৩,২৮৫ কেজি” আর নিচে “৬৫ বস্তা ৩৫ কেজি”
কম মালের সতর্কতা
সীমার নিচে নামলে লাল; বিলে মজুদের বেশি লিখলে সাথে সাথে জানায়
মূসক ৬.১, ৬.২, ৬.২.১
ক্রয় হিসাব, বিক্রয় হিসাব আর ক্রয়-বিক্রয় হিসাব বই
মূসক ৬.৩ ও ৬.৭
কর চালানপত্র আর ক্রেডিট নোট ছাপা, BIN সহ
উৎসে কর কর্তন
উৎসে ভ্যাট (মূসক ৬.৬ সনদ) আর উৎসে আয়কর — কাটা ও কাটানো দুদিকই
ভ্যাট সারাংশ
আদায়, পরিশোধ আর জমা দেওয়ার অঙ্ক
খাতার রিপোর্ট
রেওয়ামিল, লাভ-ক্ষতি, উদ্বৃত্তপত্র, দৈনিক খতিয়ান
টাকার রিপোর্ট
নগদান ও ব্যাংক বই, হিসাবের স্টেটমেন্ট, পাওনা ও দেনার বয়স
লাভের রিপোর্ট
ক্রেতাভিত্তিক আর পণ্যভিত্তিক লাভ, সাপ্লায়ারভিত্তিক ক্রয়
কাকে কত বিক্রি
গ্রাহক ধরে কেজি, লিটার, বস্তায় — ফেরত বাদে নিট
এক্সেল ও প্রিন্ট
স্টেটমেন্ট আর রিপোর্ট .xlsx-এ, সংখ্যা সংখ্যা হিসেবেই
ডাবল-এন্ট্রি নিজে থেকে
বিল কাটলেই খাতায় বসে — জার্নাল লিখতে হয় না
প্রারম্ভিক জের ও অর্থবছর
পুরনো খাতার জের তোলা, বছর বন্ধ করা
সতর্ক হিসাব
সন্দেহজনক পাওনার সংস্থান, মজুদের দাম কমানো
ভুল হলে উল্টো এন্ট্রি
পোস্ট করা এন্ট্রি মোছে না; মুছে ফেলা লেনদেনও ফেরত আনা যায়
যত খুশি ইউজার
মালিক, ম্যানেজার, হিসাবরক্ষক, ক্যাশিয়ার — আর নিজের বানানো ভূমিকা
অডিট লগ
কে কখন কী করল, সব লেখা থাকে
আপনার হিসাব শুধু আপনার
প্রতিটা কোম্পানি ডাটাবেসের স্তরেই আলাদা
রোজ রাতে ব্যাকআপ
পুরো সার্ভারের কপি প্রতি রাতে
বাংলা ও ইংরেজি
এক চাপে ভাষা বদল, চাইলে বাংলা অঙ্ক
মোবাইলে অ্যাপ
ব্রাউজার থেকেই ইনস্টল, অ্যাপের মতো খোলে
স্টেটমেন্ট লিংক
ক্রেতাকে তার হিসাব হোয়াটসঅ্যাপে এক লিংকে, যেকোনো সময় বন্ধ
লোগো ও নিজের পরিচয়
অ্যাপে আপনার লোগো আর ব্যবসার বর্ণনা; বিলে কোম্পানির নাম আর ঠিকানা
ব্যবসার ধরন যেকোনো সময়
রং ধরলে টিক দিন — লিটার, কৌটা, টিন্টিং চার্জ তৈরি
এক্সেল থেকে ইমপোর্টঅ্যাড-অন
ক্রেতা, সরবরাহকারী, পণ্য — QuickBooks, Zoho, Tally, Manager-এর ফাইলও
সব ডেটা নিজের কাছেঅ্যাড-অন
এক্সেলে পড়ার CSV আর ফেরত বসানোর SQL
রোজ রাতের কপি ও রিস্টোরঅ্যাড-অন
শেষ ৭ দিনের কপি, এক চাপে কোনো রাতে ফিরে যাওয়া
পার্টির বকেয়া রিপোর্টঅ্যাড-অন
সব ক্রেতা-সরবরাহকারী এক পাতায়, কার কাছে কত
একাধিক শাখাশীঘ্রই
প্রতি দোকানের আলাদা হিসাব, মালিক সব এক পর্দায়
কোটেশনশীঘ্রই
দরপত্র থেকে এক চাপে বিল
কাঁচে দৈর্ঘ্য × প্রস্থশীঘ্রই
বিলের লাইনেই বর্গফুট
| যা জানতে চান | খাতা | এক্সেল | টাকা ট্র্যাকার |
|---|---|---|---|
| কে কত বাকি | হাতে যোগ | সূত্র লিখে | নিজে থেকে, সবসময় তৈরি |
| গুদামে কত মাল | গুনে দেখা | আলাদা শিট | বিল কাটলেই কমে |
| মাসে লাভ কত | বছর শেষে আন্দাজ | কঠিন | যেকোনো দিন, পণ্য ধরে |
| ভ্যাটের বই | আলাদা খাতা | হাতে বানানো | মূসক ৬.১/৬.২ তৈরি |
| মোবাইল থেকে | না | কষ্টে | হ্যাঁ, অ্যাপের মতো |
| হারালে বা ভিজলে | সব শেষ | ফাইল গেলে শেষ | রোজ রাতে ব্যাকআপ |
কোম্পানির নাম, মোবাইল নম্বর আর ব্যবসার ধরন — ৬ মাস ফ্রি, কার্ড লাগে না।
যে মাল বেচেন আর যাদের সাথে লেনদেন — একবার লিখে নিন, বা এক্সেল থেকে আনুন।
খাতা শুরুর দিনে হাতে কত, ব্যাংকে কত, কে কত বাকি।
প্রথম বিলের পর থেকেই বাকি, মজুদ আর লাভ নিজে নিজে তৈরি।
প্রতিটা এন্ট্রি ডাবল-এন্ট্রি খাতায় বসে, আর ডাটাবেস নিজেই পাহারা দেয়: বেমিল এন্ট্রি ঢোকে না, পোস্ট করা এন্ট্রি মোছা যায় না। ভুল হলে উল্টো এন্ট্রি বসে — খাতায় দুটোই থেকে যায়।
৬ মাস ফ্রি
তারপর ৩,০০০ টাকা প্রতি মাসে
অ্যাড-অন
দরকার হলে আলাদাভাবে চালু করা হয়।
রড, সিমেন্ট, বালি, রং, থাই বা কাঁচ — যা-ই বেচেন, বাকি-মজুদ-লাভের হিসাব এক জায়গায়। কার্ড লাগে না।
৬ মাস ফ্রি শুরু করুন